মাগুরানিউজ.কমঃ
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি পল্টন থানার দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় হাজতে রয়েছেন।


