মাগুরানিউজ.কমঃ
পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ৫ বছরের নিষেধাজ্ঞার সমাপ্তী হলো। পাপ মোচন করে এবার তিনি ফিরতে পারবেন ক্রিকেটে। ২২ বছরের আমির ২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে ছিলেন।
এবং স্পট ফিক্সিংয়ে যোগ দিয়েছিলেন। এজন্য তাকে ছয় মাসের জেল দেয়া হয়। আর ৫ বছরের নিষেধাজ্ঞাও দেয়া হয়। বাজে সময়টা পার করলেন আমির।
আমিরের নিষেধাজ্ঞা ছিল ২০১৫ সালের ২ সেপ্টম্বর পর্যন্ত। কিন্তু আইসিসির নতুন নিয়মে কিছু বিষয় তিনি যথাযথভাবে পালন করায় একটু আগেই উঠে গেল নিষেধাজ্ঞা। তাকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয়া হয়েছে।
এমন এক দিনে আনন্দে উদ্বেল হয়েছেন আমির। বলেছেন, “আমার জন্য এটা নতুন জীবন। এখন থেকে মোহাম্মদ আমিরকে আপনারা শুধু আরো ভালো ক্রিকেটার হিসেবে নয় ভালো মানুষ হিসেবেও দেখতে পাবেন।”
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসির অ্যান্টি করাপশন ও সিকিউরিটি উইনিটের প্রধান স্যার রনি ফ্ল্যানাগান আমিরের ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমোদন দিয়েছেন। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, এই ঘোষণায় মোহাম্মদ আমিরকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেয়া হলো। নিষেধাজ্ঞার আগে ১৪ টেস্টে ২৯.০৯ গড়ে ৫১ উইকেট নিয়েছেন। ১৫ ওয়ানডেতে ২৪ গড়ে ২৫ উইকেট শিকার করেছিলেন তিনি। লর্ডস টেস্ট কেলেঙ্কারিতে মোহাম্মদ আসিফ সাত ও সালমান বাট ১০ বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন।

