মাগুরানিউজ.কমঃ
গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির ছয় জন সদস্য।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রয়ে ড. আর এ গণি, ব্যরিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমান প্রবেশ করেন খালেদা জিয়ার কার্যালয়ে। পরে আধাঘণ্টা পর তারা সবাই খালেদার কার্যালয় থেকে বের হয়ে আসেন।


