বাশারকে টপকে গেলেন মুশফিক

মাগুরানিউজ.কমঃ 

Mushfiqur-1415772343

২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলকে নের্তৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক তিনি। খেলাধুলা ছেড়ে এখনও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত রয়েছেন প্রাক্তন এই অধিনায়ক। নির্বাচকের ভূমিকায় তিনি। বর্নাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশকে ১৮ টেস্ট নের্তৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। বুধবার সেই রেকর্ড ভাঙ্গেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশকে নের্তৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। মুশফিকের নের্তৃত্বে এটি বাংলাদেশের ১৯তম টেস্ট। নিজের গড়া রেকর্ড সম্পর্কে অবগত মুশফিক।

অন্যন্য এই রেকর্ড গড়ার অনূভূতি ব্যক্ত করতে গিয়ে মুশফিক বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। হাবিবুল বাশার সুমন ভাইয়ের রেকর্ডটা টপকিয়ে আমি অধিনায়ক হিসেবে বেশি টেস্ট ম্যাচ খেলার মধ্যে আছি। অবশ্যই এটা ভালো অনুভূতি। আশা করব এই টেস্ট ম্যাচটা জিতে আরো ভালো অবস্থানে যেতে। আমি মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত। আশা করছি আল্লাহ সহায় হলে সবকিছুই ঠিক হবে।’

এদিকে মুশফিকের হাত ধরেই বাংলাদেশ একের অধিক টেস্ট জিতেছে। ২০০০ সালের ২৬ জুন আইসিসি বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদান করে। এরপর ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগাররা ৮৭টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ৬ ম্যাচে। হার ৭০টিতে। আর ড্র ১১ ম্যাচে। ছয় জয়ের তিনটিতে বাংলাদেশকে নের্তৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। এ ছাড়া ১টি জয় এসেছে হাবিবুল বাশার সুমন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার হাত ধরে।  

 
এক নজরে বাংলাদেশের জয় পাওয়া টেস্টগুলো

প্রতিপক্ষ                       সাল                  অধিনায়ক                          ফলাফল

জিম্বাবুয়ে                     ২০০৫                হাবিবুল বাশার সুমন              ২২৬ রানে জয়
ওয়েস্ট ইন্ডিজ               ২০০৯                মাশরাফি বিন মর্তুজা               ৯৫ রানে জয়
ওয়েস্ট ইন্ডিজ               ২০০৯                সাকিব আল হাসান                 ৪ উইকেটে জয়
জিম্বাবুয়ে                     ২০১৩                  মুশফিকুর রহিম                  ১৪৩ রানে জয়
জিম্বাবুয়ে                     ২০১৪                 মুশফিকুর রহিম                      ৩ উইকেটে জয়
জিম্বাবুয়ে                     ২০১৪                 মুশফিকুর রহিম                  ১৬২ রানে জয়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: