গুগল বাস বাংলাদেশ চালু

মাগুরানিউজ.কমঃ

bus-1415772655

বাংলাদেশে এই প্রথম চালু হলো গুগল বাস বাংলাদেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহার শেখানোর লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই বাসের শুভ উদ্বোধন করেন।

পলক বলেন, ইন্টারনেট শুধু অনলাইনে যোগাযোগের মূল মাধ্যম নয়। স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসাসহ সব ধরনের কাজে ব্যবহার করা যাবে। বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, বাংলাদেশে যে জনশক্তি রয়েছে তা কাজে লাগানো যাবে ইন্টারনেটের মাধ্যমে। ডিজিটাল দেশে সকলের ইন্টারনেট ব্যবহার জানা জরুরি।  

গুগল বাসটি আগামী এক বছর বাংলাদেশের ৩৫ স্থানে গিয়ে ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডিগ্রি বা উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ইন্টারনেটবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।

গুগল বাসটিতে সিট এমনভাবে সন্নিবেশ করা রয়েছে যে প্রতিটির সামনেই থ্রিজি ইন্টারনেট সংযোগ সম্মিলিত মনিটর বা পর্দা ও সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। 

বাংলাদেশে বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি ইন্টারনেট ব্যবহার করে। তাই তাদের জন্য ‘গুগল বাস বাংলাদেশ’ এর মাধ্যমে ইন্টারনেটের ওপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। 

এর ফলে এতে অংশগ্রহণকারীরা স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত ও সমজাতীয়দের সঙ্গে অনলাইনে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ইন্টারনেট উপযোগিতা, শক্তি ও সুফল সম্পর্কে জানতে পারবে। 

গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমার্জিং মার্কেটসের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ হলো এমন একটি দেশ যেখানে সম্ভাবনাময় বিশাল তারুণ্যের শক্তি রয়েছে। যারা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির নিয়ে যেতে পারে। আমরা মনে করি উপযুক্ত প্রশিক্ষণ পেলে সমাজের এই উৎসাহী-উদ্যমী ও প্রাণচঞ্চল তরুণ শক্তিই একদিন ইন্টারনেটের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং এ দেশকে প্রযুক্তিভিত্তিক গ্লোবাল ভিলেজে বা বৈশ্বিক গ্রামের মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।’

ইতিমধ্যে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে পৌঁছেছে এবং এতে কর্মশালার আয়োজন করা হয়েছে। 

গুগল বাস চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এই ছয়টি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ শহরসমূহের নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: