বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া আয়েশাকে বই দিলেন শ্রীপুরের ওসি

মাগুরানিউজ.কমঃ 

500x350_b83f237a9be5378c9838c841193d8132_Magura_Ballo_Bia_Pic__18.02

বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া আয়েশাকে বুধবার নিজের টাকায় বই দিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ আওলাদ হোসেন পিপিএম। মহিলা পরিষদ নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এক সপ্তাহ আগে শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের রাজমিস্ত্রি মিরুল ইসলামের মেয়ে ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী আয়েশা খাতুন (১৩) নামের এ কিশোরীর বাল্য বিয়ে বন্ধ হয়। পরে আয়েশার স্কুলে এক উদ্বুদ্ধকরণ সভায় তার লেখাপড়ার যাবতীয় খরচ শ্রীপুর থানার ওসির পক্ষ থেকে নেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

জানা যায়, শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের আয়েশাকে তার খালাত ভাই রাজ মিস্ত্রির সহযোগী শামিম (১৮) এর সাথে বিয়ে দেয়ার জন্য সব আয়োজন চলছিল। খবর পেয়ে মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে প্রথমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়। কিন্তু এর পরও বিয়ের আয়োজন চলতে থাকলে ওই দিন মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় তারা আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবানন্দ বিশ্বাস ও স্থানীয় কমিউনিটি পুলিশিং-এর সদস্যদের সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধ করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ আওলাদ হোসেন বলেন, মহিলা পরিষদের নেতৃবৃন্দের কাছ থেকে ঘটনা জানার পরপরই আমরা স্থানীয় কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সহযোগিতায় পরিবারের সঙ্গে কথা বলে বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: