বাংলাদেশের উড়ন্ত সূচনা

মাগুরানিউজ.কমঃ 

Women-1415890704

শুরুতে পিছিয়ে পড়েও আফগানিস্তানকে ৬-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় বাংলাদেশ দল মুখোমুখি হয় আফগানিস্তানের।

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন কৃষ্ণা রানি। একটি করে গোলের দেখা পেয়েছেন মুনমুন আখতার, সাইনু মারমা ও সাবিনা খাতুন।

খেলায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২৪ মিনিটের মাথায় মারজানের গোলে এগিয়ে যায় আফগানিস্তান। তবে মাত্র ১০ মিনিটের মাথায় সাইনু মারমার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। 

এরপর গোটা ম্যাচেই ছিল বাংলাদেশের আধিপত্য। আফগানিস্তানের রক্ষণভাগ ভেঙ্গে ৩৬ মিনিটের মাথায় কৃষ্ণা রানির গোলে বাংলাদেশ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও খেলায় ৪৭ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান সেই কৃষ্ণাই (৩-১)।

ম্যাচের ৬২ মিনিটে আফগানিস্তানের জালে বল জড়ান সাবিনা খাতুন। ৬৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা রানি (৫-১)। বাংলাদেশের পক্ষে শেষ গোল করেন মুনমুন আখতার। ম্যাচের অতিরিক্ত সময়ে মুনমুন গোল করলে ৬-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: