মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সোমবার বিকেলে মাগুরায় বিজয় উৎসব করেছে ক্রিকেটপ্রেমিরা।
ইংল্যান্ড দলকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের খবর টেলিভিশনে দেখার সঙ্গে সঙ্গে সাকিবের জেলা মাগুরায় ক্রিকেট ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠে। এ সময় বিভিন্ন বয়সের মানুষ রঙ মেখে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকেন।
তারা বিজয় র্যালি করে শহর প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে চারদিক মুখরিত করে তোলা হয়। এখন কোয়ার্টার ফাইনাল পেরিয়ে বাংলাদেশকে ফাইনালে দেখতে চান মাগুরার ক্রিকেটপ্রেমিরা।
আনন্দ র্যালিতে উপস্থিত ক্রিকেটভক্তরা বলেন- বাংলাদেশ দলের এ বিজয়ে আমরা আশার আলো দেখছি। আমরা বাংলাদেশকে, ফাইনালে দেখতে চাই।


