বাঁশের খোঁচায় শফিউল আলম প্রধান হাসপাতালে

মাগুরানিউজ.কমঃ 

740-1417676793 (1)হাত কেটে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় ২০ জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনে অংশ নেওয়ার সময়ে তার বাঁ হাত কেটে গেলে ব্যাপক রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান রাইজিংবিডিকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মানবাধিকার সমিতি’ নামের একটি সংগঠনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম প্রধান। হঠাৎ করেই মানববন্ধনে অংশ নেওয়া একজন দেখতে পান তার বাঁ হাতের তালুতে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে। তার পোশাক রক্তে ভিজে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তবে ঠিক কীভাবে প্রধানের হাত কেটে যায়, তা জানাতে পারেননি লুৎফর রহমান। ব্যানারের বাঁশের খোঁচায় তার হাত কেটে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: