বর্তমান সরকার আদিবাসীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে চায়

মাগুরানিউজ.কমঃ 

magura20141018172627g

বর্তমান সরকার আদিবাসীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে চায়। এ লক্ষে শিক্ষা কর্মসংস্থান সহ সবক্ষেত্রে তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আজ দুপুরে মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার উপস্থিত থেকে এ কেন্দ্রটি উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসির বাবলু, সহকারী পুলিশ সুপার (সার্কিল) সুদর্শন রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস, শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী সভায় বক্তরা বলেন- ক্ষুদ্র নৃ গোষ্ঠীর লোকজনদের উন্নয়নের ধারায় নিয়ে আসতে পারলেই  প্রকৃত আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার আদিবাসীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে চায়। এ জন্যে শিক্ষা কর্মসংস্থানসহ সবক্ষেত্রে তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বক্তরা এ প্রশিক্ষণ কেন্দ্রটিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি বহুমুখি মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: