ওবামার ক্রেডিট কার্ড রিজেক্ট

মাগুরানিউজ.কমঃ

obama20141018182531ক্রেডিট কার্ড যাদের আছে, তাদের অধিকাংশ হয়তো কিছু না কিছু সমস্যায় পড়েছেন। কার্ড রিজেক্ট হওয়া একটি সাধারণ ব্যাপার হয়ে গেছে।

কিন্তু বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ক্রেডিট কার্ড রিজেক্ট হবে- তা কি করে সম্ভব। তার তো আর টাকার অভাব নেই। নিরাপত্তার অভাবও নেই। তা ছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টও নিশ্চয়ই সাধারণ ক্যাটাগরির নয়। তবে হয়েছে তা-ই। এত নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির পরও ওবামার ক্রেডিট কার্ড প্রত্যাখ্যাত (রিজেক্টেড) হয়েছে। 

আর ক্রেডিট কার্ড রিজেক্টেড মানে কোনো না সমস্যা সেখানে ঘটেছে। হয় টাকা নাই, না হয় যান্ত্রিক ক্রুটি। কিন্তু ওবামা জারপরণাই বিস্মিত হয়েছেন এ ঘটনায়। 

ওবামা জানান, জাতিসংঘ ভিজিট করার সময় নিউ ইয়র্কে একটি রেস্টুরেন্টে বসেন তিনি। সে সময় রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে হবে- এ ভাবনা থেকে ক্রেডিট কার্ড পাঞ্চ করেন। কিন্তু কার্ডটি রিজেক্ট হয়। 

কঞ্জুমার ফাইন্যান্স প্রকেটশন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় ওবামা এ তথ্য জানান। এ সময় ক্রেডিট কার্ড জালিয়াতি ও আইডি নম্বর হ্যাক করাবিষয়ক একটি নির্বাহী আদেশে সই করেন ওবামা। 

তথ্যসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: