বরফ সাফ না করায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা

মাগুরানিউজ.কমঃ 

image_23_3925 (1)জন কেরির বাড়ি বোস্টনের বেকন হিল ম্যানশনের পাশে জমে থাকা বরফ সরাতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার পরাক্রমশালী এ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ৫০ ডলার জরিমানা করা হয়েছে।
বোস্টনের মেয়র আগেই ঘোষণা করেছিলেন, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জমা থাকা তুষার পরিষ্কার করা না হলে এর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজের কথার প্রমাণ দিলেন মেয়র মার্টিন ওয়েলস। জরিমানা করলেন পররাষ্ট্রমন্ত্রীকেই।
কেরির মুখপাত্র গ্লেন জনসন বোস্টন গ্লোব এনডিটিভিকে বলেছেন, জরিমানার এই অর্থ পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই বাড়ির ফুটপাত ও এর আশপাশের জায়গা থেকে বরফ পরিষ্কারও করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী তুষারঝড়। এ পরিস্থিতিতে নিউ ইয়র্ক, বোস্টন, নিউ জার্সি, কানেটিকাট, রোডস আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: