মাগুরানিউজ.কমঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকালেন হাশিম আমলা। এতে দক্ষিণ আফ্রিকার এ ব্যাটিং শিল্পীর নাম উঠলো গর্বের এক রেকর্ডে। ক্যারিয়ারে এটি হাশিম আমলার ১৯তম ওয়ানডে সেঞ্চুরি।
কম ম্যাচে বেশি সেঞ্চুরি দেখানো ব্যাটসম্যানদের তালিকায় এতে আমলা ছাড়িয়ে গেলেন বাকিদের। ওয়ানডে ক্যারিয়ারে প্রতি ৫.৪৭ ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব হাশিম আমলার। প্রোটিয়া ব্যাট হাতে ক্যারিয়ারে সর্বাধিক ২১টি সেঞ্চুরি সাবেক ওপেনার হার্শেল গিবসের।
আমলা ও এবি ডি ভিলিয়ার্সের ঝুলিতে দ্বিতীয় সর্বাধিক ১৯ সেঞ্চুরি। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার দক্ষিণ আফ্রিকা জয় কুড়ায় ১৪২ রানে। ৪২ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে স্বাগতিকরা থামে ৩৬১/৫ সংগ্রহ নিয়ে। ওপেনার হাশিম আমলা ১৩৩ ও চার নম্বর ব্যাটসম্যান রাইলি রুসো করেন ১৩২ রান। দ্বিতীয় উইকেটে আমলা-রুসো গড়েন ২৪৭ রানের জুটি। ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা দলের যে কোন উইকেটে এটি জুটির সর্বোচ্চ রানের রেকর্ড।
সদ্য সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আমলা-রুসো দেখান সমান ২৪৭ রানের জুটি। আসরে চার ইনিংসে জোড়া সেঞ্চুরি ও অর্ধশতকে হাশিম আমলার সংগ্রহ সর্বাধিক ৪১৩ রান। এতে এ প্রোটিয়া ওপেনারের রানের গড় ২০৬.০০।

