বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ

y

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ্য ও মনকে প্রফুল্ল রাখে। তিনি খেলাধুলাসহ সুস্থ্য বিনোদনে অংশ গ্রহন করার জন্য যুবসমাজসহ সকলের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজিম আনার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন মোল্লাসহ স্থানিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

প্রতিমন্ত্রী খুলনার মাটিতে বাংলাদেশের টেষ্ট সিরিজ জয়ের সাফল্য উল্লেখ করে বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে ক্রীড়াঙ্গণে বাংলাদেশের ছেলেরা সাফল্যের নজির স্থাপন করছে। তিনি খেলাধুলার আরো উন্নয়ন এবং স্বাধীনতা বিরোধী ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এর আগে দুপুর ২টায় প্রতিমন্ত্রী কালীগঞ্জ উপজেলা শহরে নবনির্মিত ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করেন। এরপর তিনি শহরের নতুর বাজার ব্রীক ফিল্ড এলাকায় প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেন। উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে সাতক্ষীরা জেলা একাদশ ৪-৩ গোলে মাগুরা জেলা একাদশকে পরাজিত করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: