ফিরে গেলেন সাকিব

মাগুরানিউজ.কমঃ 

shakib3

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাট টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। তবে দিনের শুরুতে সাকিব আল হাসানের উইকেট হারিয়ে হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

জুলফিকার বাবরের করা বলে ডাউন দ্য ট্রাকে এসে খেলতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ তুলে দেন সাকিব। দুর্দান্ত ক্যাচ লুফে নিয়ে সাকিবকে সাজঘরের পথ দেন আসাদ শফিক।

সাকিব আউট হয়ে গেলে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন অভিষিক্ত সৌম্য সরকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪৫ রান। মুশফিক ২ ও সৌম্য ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে মঙ্গলবার মুমিনুল, ইমরুণ ও মাহমুদুল্লাহর দৃঢ়তায় প্রথম দিনটি ভালোই কাটিয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ ওভঅরে পঞ্চম বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ্ ৮০ রান করেন মুমিনুল। এছাড়া ইমরুল ৫১ ও মাহমুদুল্লাহ করেন ৪৯ রান। তামিম ফিরে যান ২৫ রান করে।

এই টেস্টে সেৌম্য সরকারের পাশাপাশি পেসার মোহাম্মদ শহিদের অভিষেক হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের হয়েছে ওপেনার সামি আসলামের। তবে দল থেকেবাদ পড়েছেন অভিজ্ঞ সাঈদ আজমল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: