চট্টগ্রামের নগরপিতা নাছির

 মাগুরানিউজ.কমঃ

image_216138.9

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে চসিকের ৭১৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের বিটার্নিং অফিসার আবদুল বাতেন। এতে দেখা গেছে, আ জ ম নাছির উদ্দিন হাতি মার্কায় ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম কমলালেবু প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট। 

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে অবস্থিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী আ জ ম নাছির উদ্দিন নিকটতম প্রতিপক্ষের চেয়ে ১ লাখ ৭০ হাজার ৫২৪ ভোট বেশি পেয়েছেন।

অবশ্য মঙ্গলবার দুপুরের আগেই নির্বাচনে কারচুপি আর কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম নির্বাচন বয়কটের ঘোষণা দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: