মাগুরানিউজ.কমঃ
কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ পৌঁছেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। শনিবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে আদেশটি কারাগারে পৌঁছায় বলে নিশ্চিত করে কারাসূত্র।
এর আগে নির্বাহী আদেশের ফাইলে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দায়িত্বশীল সূত্র বলছে, মনিপুরিপাড়ার বাসায় অবস্থানরত মন্ত্রীর কাছেই নেওয়া হয় নির্বাহী আদেশের কপি। মন্ত্রী স্বাক্ষর করার পর সেখান থেকেই এই ফাঁসির আদেশ কারাগারে নিয়ে যাওয়া হয়।


