মাগুরানিউজ.কমঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পূর্বসদরর্দী নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫মহিলা, ১ শিশুসহ ২৫জন নিহত হয়েছে। বুধবার রাত সোয়া ১টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী সোনার তরী পরিবহনের একটি বাস ভাঙ্গার কৈডুবী নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১৯ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ৭ জন সহ মোট ২৫ জন নিহত হয়। নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ পর্যন্ত নিহতর সংখ্যা ২৬ জন।
ফরিদপুর ভাঙ্গা থানার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হোসাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী সোনারতরী নামের যাত্রীবাহী দ্রুতগামী বাসটি ঘটনাস্থলে রাস্তার পাশে বড় একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় ১৯জন। হাসপাতালে নেবার পর মারা যায় আরো ৬জন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার তৎপরতা চালান।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার বেলাল হুসাইন জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। মহাসড়কে ডিউটিরত ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য সাইদুর রহমান ও স্বপন হাওলাদার সংবাদমাধ্যমকে জানান, দ্রুতবেগে গাড়ীটি গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দু ভাগ হয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রী পটুয়াখালীর আইয়ুব সংবাদমাধ্যমকে জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।


