মাগুরানিউজ.কমঃ
পৃথিবীর সবচেয়ে উঁচুতে তোলা সেলফিটি ঠিক কত উচ্চতা থেকে তোলা হয়েছিল অনুমান করতে পারেন। শুনে চমকে যাবেন কারণ উচ্চতাটি হল ২ হাজার ৭ শত ২২ ফুট। আর এটি যেহেতু পৃথিবীর মধ্যেই তোলা, মানে বিমান কিংবা অন্য কিছুর সাহায্য ছাড়া তাহলে সেটি যে পৃথিবীর সবচেয়ে সুউচ্চ ভবন থেকে তোলা হয়েছে তা বলাই বাহুল্য।
আর এ কাজটি সম্ভব করেছেন ৪৭ বছর বয়সী জেরাল্ড ডনোভেন নামের এক বৃটিশ আলোকচিত্রী। তিনি দুবাইয়ের বুর্জ খলিফার একদম উপরে উঠে এই সেলফিটি নিতে সমর্থ হয়েছেন। আর এ জন্য তিনি ব্যবহার করেছেন রিকো থিটা ব্যান্ডের ৩৬০ ডিগ্রী এঙ্গেলের ক্যামেরা।


