খাবার আসবে উড়ন্ত প্লেটে

মাগুরানিউজ.কমঃ 

robotic-waiter

কোনো রেস্তোরাঁয় খাবারের জন্য সেখানকার একটি টেবিলে বসে আছেন। ভাবছেন, কোনো ওয়েটারকে ডেকে পছন্দের খাবারের অর্ডার দেবেন। এমনটির আর দরকার পড়বে না। টেবিলে খাবার চলে আসবে উড়ন্ত প্লেটের মাধ্যমে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁ৷

ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিকে ব্যবহার করেই গ্রাহক মন আকর্ষণ করতে এমন উদ্যোগ নিয়েছেন তারা৷ অর্ডার দেওয়ার পরই রেস্তোরাঁর গ্রাহকদের কাছে খাবার আসবে শূন্যে ভেসে একটি বিশেষ প্লেটে করে। প্লেটটি অন্য গ্রাহকদের মাথার উপর দিয়ে ধীরে ধীরে উড়ে নেমে আসবে সংশ্লিষ্ট গ্রাহকের টেবিলে। উড়ন্ত প্লেটগুলো আসলে স্বয়ংক্রিয় রোবোটিক ওয়েটার৷ বিশ্বে তারাই প্রথম এই ধরনের প্রযুক্তি নিয়ে এসেছেন বলে দাবি করেন। ব্যতিক্রমী ও অভিনব এ উদ্যোগের ফলে রেস্তোরাঁটি খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: