পাচারকারীদের হাত থেকে উদ্ধার আড়াইশোর বেশি শিশুশ্রমিক

মাগুরানিউজ.কমঃ

child-labour-655x360

বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় আড়াইশ’র বেশি শিশুশ্রমিককে উদ্ধার করল ভারতের হায়দরাবাদ পুলিশ। সাধারণতন্ত্র দিবসের আগে শহরজুড়ে দাগী অপরাধীদের ধরার জন্য তল্লাশি চালায় রাজ্য পুলিশ৷ আর সেই সময়ই এইসকল শিশুদের উদ্ধার করা হয়। এদের প্রত্যেকের বয়স আট থেকে তেরো বছরের মধ্যে। তবে এদের মধ্যে বিহারের ১০ শিশুকন্যাও রয়েছে। পুলিশ জানতে পেরেছে, পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল এদের বিপজ্জনক শিল্পে ব্যবহার করা৷ ৫ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে এদের নিয়ে আসা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণাঞ্চল) ভি সত্যনারায়ণ জানান, পুরনো শহরের বিভিন্ন জায়গা থেকে এদের উদ্ধার করা হয়। অনেককে বন্দি করে রাখা হয়েছিল। জি নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: