এবার পুরস্কার ৫ লাখ টাকা

মাগুরানিউজ.কমঃ 

police-1422104619

রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে বাংলাদেশ পুলিশের প্রধান কার্যালয় থেকে পাঠানো এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় জড়িত প্রকৃত অপরাধীকে উপযুক্ত প্রমাণসহ তথ্য দিয়ে গ্রেফতারে সহায়তা করার জন্য বাংলাদেশ পুলিশ পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। তথ্যদাতাকে ০১৭১৩৩৭৩১৩৮ (উপ-পুলিশ কমিশনার-ওয়ারী বিভাগ), ০১৭১৩৩৭৩১৯৭ (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ- পূর্ব) এবং ০১৭১৩৩৭৩১৪৬ (ভারপ্রাপ্ত কর্মকর্তা-যাত্রাবাড়ী থানা) এ টেলিফোন নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, রাজধানীর গুলিস্তান থেকে রূপগঞ্জগামী গ্লোরি পরিবহণের একটি বাস যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকা অতিক্রম করার সময় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে অন্তত ২৯ যাত্রী দগ্ধ হন। কয়েকজনের অবস্থা গুরুতর।বাসটিতে ৪০ থেকে ৪৫ যাত্রী ছিল বলে জানা যায়। পেট্রোল বোমায় অধিকাংশ যাত্রী দগ্ধ হয়েছেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হওয়া মোট ২৯ জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী। নয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: