পাকিস্তানে সেনা অভিযানে ৫৯ জঙ্গি নিহত

মাগুরানিউজ.কমঃ

785-1419030049

পাকিস্তানের উত্তরাঞ্চলের ওয়াজিরিস্থানে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার সেনা অভিযানে ৫৯ জঙ্গি নিহত হয়েছে। সেনা অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে সেনাদের তুমুল সংঘর্ষ হয়।

পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে তালেবান হামলায় ১৪১ জন নিহত হওয়ার পর জঙ্গিবিরোধী সেনা অভিযানে এই নিহতের ঘটনা ঘটল।

পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে একপ্রেস ট্রিবিউন ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

 খবরে বলা হয়, সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘সেনা সদস্যরা খাইবারের তিরাহ্ এলাকায় অতর্কিত হামলা চালিয়ে জঙ্গিদের হত্যা করে। ওই অঞ্চলে তালেবানসহ অন্য জঙ্গিরা আশ্রয় নিয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গিরা তিরাহ্ থেকে পাক-আফগান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে- এমন খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা উরমাগাই ও স্পুর্তোক এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ে ৫৯ জঙ্গি নিহত হয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে।’

তথ্যসূত্র : ডন ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অনলাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: