চিনে নিন পাকিস্তানের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিকে

মাগুরানিউজ.কমঃ

পেশোয়ারের স্কুলে হামলার মূল পরিকল্পনাকারী উমর মানসুর ওরফে চিকন
পেশোয়ারের স্কুলে হামলার মূল পরিকল্পনাকারী উমর মানসুর ওরফে চিকন

পাকিস্তানে এই মুহূর্তে এবং ধরে নেওয়া যায় দেশটির ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ব্যক্তির নাম উমর মানসুর। যার ডাক নাম ‘নারি’। পশতু ভাষায় নারি মানে ‘চিকন’।

এই চিকনের তৈরি পরিকল্পনা মতো গত মঙ্গলবার হামলা চালানো হয় পাকিস্তানের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে। তালেবান জঙ্গিদের এই হামলায় প্রাণ হারায় ১৩২ শিশুসহ ১৪১ জন।

ঘটনার পরের হামলাকারীদের ছবি প্রকাশ করে তালেবান। এবার এর মূল পরিকল্পনাকারীর ছবি প্রকাশ করে তার সংক্ষিপ পরিচয় জানানো হয়েছে তালেবানের ইমেইলে।

 

চিকনের বয়স ৩৬ বছর। তিন সন্তানের বাবা সে। পছন্দ ভলিবল খেলা। কিন্তু ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল। মারামারি-হানিহানিতে তার জুড়ি নেই। করাচিতে শ্রমিকের কাজ করত সে। পরে ২০০৭ সালে তালেবানে যোগ দেয়। তাকে পেশোয়ারে তালেবানের আমির বা নেতা হিসেবে অভিহিত করে তালেবান জঙ্গিরা।  

download (2)

ইমেইল বার্তায় চিকনের বরাত দিয়ে লেখা হয়েছে, তালেবান পরিবারে সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবে স্কুলে এই হামলা চালানো হয়েছে।

এর আগে তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরাসানিও একই কথা বলে।

তথ্যসূত্র : ডন ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অনলাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: