পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

মাগুরানিউজ.কমঃ 

file (7)

পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০য়ে গিয়ে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬০ জন। শুক্রবার সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার এক শিয়া মসজিদে ওই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। তবে ডন পত্রিকার অনলাইন সংস্করণে একে একটি আত্মঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

শিকারপুর জেলায় শুক্রবার জুমার  নামাজের পরপরই বিস্ফোরণটি ঘটে। এ ব্যাপারে  পুলিশি তদন্ত চলছে। শক্তিশালী ওই বিস্ফোরণে মসজিদটির ছাদ ভেঙে পড়ে যায়, এবং ভেতরে বেশ কিছু লোক আটকা পড়েন।

এদিকে রয়টার্স জানিয়েছে, তাহরিক ই তালেবান পাকিস্তান(টিটিপি)থেকে বেরিয়ে আসা জান্দাল্লাহ নামের একটি জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গত বছর টিটিপি ইসলামি স্টেটের প্রতি সমর্থন ব্যক্ত করেছিল। হামলার পর এক বিবৃতিতে জান্দাল্লাহ মুখপাত্র ফাহাদ মারওয়াত বলেছেন,‘শিয়া মসজিদগুলো আমাদের টার্গেট এবং তারাই আমাদের শত্রু।’

এ ঘটনায় সিন্ধুর মুখ্যমন্ত্রী কায়িম আলী শাহ শনিবার রাজ্যে একদিনের শোক ঘোষণা করেছেন।

পাকিস্তানের সুন্নি জঙ্গি গোষ্ঠীগুলো অতীতেও শিয়া সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালিয়েছে। সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে অতীতে এ ধরণের একাধিক হামলা হয়েছে। ২০১০ সাল থেকে  করাচির বাইরে এপর্যন্ত মোট পাঁচটি আক্রমণের ঘটনা ঘটেছে।

শিকারপুরের এ বিস্ফোরণ এমন এক সময় ঘটলো- যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য করাচি সফর করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: