মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ২ বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের ১ ও ৩ ফেব্রুয়ারির এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম মীরের সই করা অফিস আদেশে এসব পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।
স্থগিতকৃত এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

