পতাকা আমজাদের বাড়িতে ভক্তদের জন্য প্রীতিভোজ

মাগুরানিউজ.কম: 

imagesবিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হলে নিজ বাড়িতে ভক্তদের জন্য প্রীতিভোজের ঘোষণা দিয়েছিলেন আমজাদ। কিন্তু ওই সময় রমজানের কারণে প্রীতিভোজ করা সম্ভব হয়নি। সে ঘোষণ‍া অনুযায়ী রোববার এ ভোজের আয়োজন করা হয়। এতে এলাকাবাসী, জেলার সাংবাদিক ও ঢাকা থেকে আগত অতিথিসহ প্রায় তিনশ জনকে আমন্ত্রণ করেন আমজাদ।

রোববার দুপুরে মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে আমজাদ এ প্রীতিভোজের আয়োজন করেন।  এ উপলক্ষ্যে আশপাশের এলাকার জার্মান ফুটবল সমর্থকদের পাশাপাশি জেলায় কর্মরত সব  সাংবাদিকদের দাওয়াত দিয়েছেন আমজাদ। এছাড়া ঢাকা থেকেও বেশ কয়েকজন অতিথি আসার কথা রয়েছে বলে জানান তিনি।

ফিফা বিশ্বকাপ শুরুর আগে জার্মান ফুটবল দলের সমর্থনে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করে বিশ্বব্যাপী সাড়া জাগান আমজাদ। এজন্য কৃষক আমজাদকে নিজের জমি পর্যন্ত বিক্রি করতে হয়।

তার এ কাজের স্বীকৃতি স্বরূপ গরীব কৃষক আমজাদকে  জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দেয় সেদেশের সরকার। পরে মাগুরায় গিয়ে আমজাদকে শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: