আজ থেকে মুক্ত সাকিব

মাগুরানিউজ.কমঃ 

images (1)গেল সাড়ে তিন মাস প্রতিদিনই সাকিব সকালে ঘুম থেকে উঠেছেন। তবে আজ সকালে তার ঘুম থেকে ওঠাটা হয়তো অন্য যেকোনো দিনের চেয়ে ভিন্ন ছিল। কারণ, আজ থেকে যে তিনি মুক্ত। নিষেধাজ্ঞার খড়্গ ছিল, সেটা আজ সরে গিয়েছে। তাই হয়তো ঘুম থেকে উঠে বুক ভরে মুক্তির নিঃশ্বাস নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ তিনি মুক্ত বিহঙ্গ।

 শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ১৮ মাসের জন্য বিদেশি লিগগুলোতে খেলতে যাওয়ার ক্ষেত্রে অনাপত্তিপত্র না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। সাকিব অবশ্য পরে এই শাস্তি কমানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন। তার আবেদনপত্র বিবেচনায় এনে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। আর সেটা কার্যকর হয় ১৫ সেপ্টেম্বর থেকে।

গেল ২৬ আগস্ট বিসিবির এক জরুরি সভায় সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। যেটা ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। তবে বিদেশি লিগগুলোতে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটা এখনো বহাল থাকছে।

নিষিদ্ধ হলেও নিয়মিত অনুশীলন করেছেন সাকিব আল হাসান। কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে যাচ্ছেন এশিয়ান গেমসে। এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য দলবদল করেছেন তিনি। অক্টোবরে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে।

তার মতো একজন তারকা ক্রিকেটারের অভাব বাংলাদেশ দল বোধ করছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বারবার নাস্তানাবুদ হচ্ছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন ২ ম্যাচ টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: