মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের নারায়নপুর গ্রামের চাঞ্চল্যকর পংকজ বসু হত্যা মামলার পলাতক আসামি মিরাজ মোল্যা(২২) কে শনিবার গভীর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ সেপ্টেম্বর রাতে পংকজ বসু খুনের পর থেকে মিরাজ পলাতক ছিল। সে উপজেলার নারায়নপুর গ্রামের ময়েন মোল্যার ছেলে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজ মোল্যাকে শনিবার গভীর রাতে গ্রেফতারের পর রোববার সকালে তাকে থানায় আনা হয়। ৫ দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


