নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাগুরানিউজ.কমঃ 

file (11)

নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দ্রুত নির্বাচন দেয়ার নির্দেশনা দিয়ে বলেন, ‘ডিসিসি নির্বাচন দিন, আর কতো আটকিয়ে রাখবেন?

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে|

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আলীগের প্রার্থী হিসেবে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী তখন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী আমি দিচ্ছি।

সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনের প্রার্থীতার বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছে।  ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে প্রধানমন্ত্রী বলেন, আর দেরি করার দরকার নেই। নির্বাচন দিয়ে দেন।    এসময় কেবিনেটের একজন সিনিয়র মন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করলে প্রধানমন্ত্রী বলেন, ডিসিসি নির্বাচন হয়ে যাক। যে জিতবে জিতুক। এটা নিয়ে কোন টেনশন করি না।
এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এমন নির্দেশের পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে কার্যত কোনো উদ্যোগ নেয়া হয়নি|
২০০৭ সালের ১৫ মে তার মেয়াদ শেষ হলে সেখানে ক্ষমতাশীন আওয়ামী লীগ প্রশাসক নিয়োগ করে|
এরপর ২০১২ সালের ২৯ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২৪ মে নির্বাচনের দিন ধার্য করা হয়। কিন্তু ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা থাকায় নির্বাচনের ওপর নিষেদাজ্ঞা জারি করেন আদালত। এরপর ২০১৩ সালের ১৩ মে আদালত নিষেধাজ্ঞা তুলে নেয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: