নিরুত্তাপ হরতাল মাগুরায় চলছে গাড়ি ঘুরছে চাকা

মাগুরানিউজ.কমঃ 

96s9y87here565

সভা-সমাবেশে বাধা প্রদান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন মিশ্রভাবে চলছে। দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ।

রাজধানীর কোথাও পর্যাপ্ত গাড়ি চলতে দেখা গেছে আবার কোথাও গাড়ির সংখ্যা কম। তবে সব জায়গায় রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা অনেকটা বাড়তে থাকে। অভ্যন্তরীণ রুটে পরিবহণ চলাচল করতে দেখা গেছে।

96s9y87here76

সকালে হরতালের সমর্থনে কাউকে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশের কড়া টহল রয়েছে। কোনো কোনো এলাকায় মোটরসাইকেল থামিয়ে পুলিশের তল্লাশিও চোখে পড়েছে।

হরতাল ডেকে বিএনপির নেতা-কর্মীরা মাঠে না নামায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অলস সময় পার করছে। তবে পুলিশ, র‌্যাব, আনসারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সদস্যদের রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: