মাগুরানিউজ.কমঃ

বিশ্বের দরবারে হাজির ‘কসমিক সেক্স’। আজই অনলাইনে মুক্তি পেল পরিচালক অমিতাভ চক্রবর্তীর ব্যতিক্রমী ছবি ‘কসমিক সেক্স’। WWW.cosmicsex.in সাইটে লগ ইন করে আপনি দেখতে পাবেন এই ছবিটি।
দেহতত্ত্বের মতো জটিল বিষয়কে মাথায় রেখে কাহিনী বুনেছেন পরিচালক। বাংলার বাউল ফকিরদের ঈশ্বর সাধনার এক মাধ্যম হল দেহ। শরীরই এখানে সাধনার আধার। ভোগ তৃপ্তি না হলে ত্যাগ আসবেনা। শরীরের চাহিদা না মিটলে অশরীরের (ঈশ্বর) মিলন হবে কি করে? এই শরীরই সুখ-দু:খ, আনন্দ-বেদনা, সব কিছু অনুভব করায়। যৌন মিলনের তীক্ষ্ন সুখ আর ঈশ্বর মিলনের সুখের মধ্যে খুব তফাত এই দেহতত্ত্বে। তাই ঈশ্বর ভজনার প্রস্তুতি উপাচার কোথাও যেন মিলে যায় বাউল ফকিরদের সাধনার ধরনে। আর এমন ভাবেই গড়ে ওঠে এক আখ্যান। আর এই জটিল বিষয়কে অপেক্ষাকৃত সরল করে দর্শকদের সামনে হাজির করছেন পরিচালক অমিতাভ।
‘গান্ডু’ র মতো এই ছবিতে বেশ সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋ কে। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান মিত্র, পাপিয়া ঘোষাল প্রমুখ।

