নাদিয়া হলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার

মাগুরানিউজ.কমঃ 

লাক্স চ্যানেল আই সুপারস্টার নাদিয়া আফরিনের সঙ্গে প্রথম রানার আপ নাজিফা আনজুম (নাদিয়ার বাঁয়ে) এবং দ্বিতীয় রানার আপ নীলাঞ্জনা নীলা
লাক্স চ্যানেল আই সুপারস্টার নাদিয়া আফরিনের সঙ্গে প্রথম রানার আপ নাজিফা আনজুম (নাদিয়ার বাঁয়ে) এবং দ্বিতীয় রানার আপ নীলাঞ্জনা নীলা

প্রতিযোগিতা থেকে একে একে বাদ পড়েছেন অনেকে। শেষ ছিলেন পাঁচজন। সেই পাঁচের মধ্যে সেরার মুকুট উঠল নাদিয়া আফরিনের মাথায়। বলছি লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতার কথা। শনিবার রাতে নাদিয়া আফরিনই হাসলেন সেরাদের সেরা হওয়ার হাসি।  

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলনকেন্দ্রে লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।  

সেরা হওয়ার পুরস্কার হিসেবে নাদিয়া পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ কার, নগদ ১০ লাখ টাকা। সেই সঙ্গে বাংলাদেশের ফেস অব লাক্স হওয়ার সুযোগ তো আছেই।  

নাজিফা আনজুম এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন । তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকা। সেকেন্ড রানার আপ হয়েছেন নীলাঞ্জনা নীলা। পুরস্কার হিসেবে নগদ তিন লাখ টাকা  পেয়েছেন তিনি। বিচারকদের নম্বর, দর্শকদের ভোট ও আগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের বিজয়ীর মুকুট অর্জন করেছেন নাদিয়া। এ বছর মুকুটের সর্বশেষ দাবিদার ছিলেন পাঁচজন। তারা হলেন নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম।    

দীর্ঘ সময় ধরে তারা আমূল বদলে ফেলেছেন নিজেদের। নিয়মিত জিম করছেন, ডায়েট করছেন। প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটওয়াক, নৃত্যসহ নানা বিষয়ে। সবার লক্ষ্য মডেলিং ও অভিনয়ের রঙিন জগত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: