যাত্রীবাহী বাসে ১১ গরু ব্যবসায়ীকে বেঁধে ডাকাতি; গুরুতর আহত মাগুরার ৩

মাগুরানিউজ.কমঃ

images (1)ঝিনাইদহে যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দল ১১ জন গরু ব্যবসায়ীকে বেঁধে রেখে ১০টি মোবাইল ফোন ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে তাদের ঝিনাইদহের হামদহ বাইপাস সড়কের আয়ুব মোড়ের পাশে পানির মধ্যে ফেলে যায়।

আহত গরু ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন রাশেদ বিশ্বাস, এনামুল হক, ইব্রাহিম মিয়া। তাদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে। অন্যদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী খবর পেয়ে ওই গরু ব্যবসায়ীদের উদ্ধার করে। পরে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় চিকিৎসকদের মাধ্যমে তাদের চিকিৎসা দেওয়া হয়।

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা জানান, শনিবার তারা কুষ্টিয়ার আলামপুরে গরু কেনার জন্য হাটে যান। সেখান থেকে কয়েকটি গরু কিনে আগে পাঠিয়ে দেন। সন্ধ্যার পর তারা খুলনাগামী একটি পরিবহণে ঝিনাইদহের উদ্দেশে রওনা হন।

পথে যাত্রীবেশী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বেঁধে ফেলে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা ১০টি মোবাইল ফোন ও প্রায় ১০ লাখ টাকা লুট করে নেয়। পরে ঝিনাইদহের হামদহ বাইপাস সড়কের আয়ুব মোড়ের পাশে হাত-পা বাঁধা অবস্থায় চলন্ত গাড়ি থেকে তাদের বিলের মধ্যে পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ সময় আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত গরু ব্যবসায়ীদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে এবং এলাকাবাসী কয়েকজনকে  উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়।

আহত গরু ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন রাশেদ বিশ্বাস, এনামুল হক, ইব্রাহিম মিয়া। তাদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে। অন্যের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: