নতুন স্নায়ুযুদ্ধের পথে রাশিয়া ও যুক্তরাষ্ট্র

মাগুরানিউজ.কমঃ 

মিখাইল গর্বাচেভ
মিখাইল গর্বাচেভ

নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার যে স্নায়ুযুদ্ধ ছিল, তা বিশ্বে ফের ফিরে আসছে। ইউক্রেন-সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন আরেকটি স্নায়ুুযুদ্ধ হতে পারে বলেও আশঙ্কা করেছেন বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন নেতা মিখাইল গর্বাচেভ।  

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে দ্বন্দ্ব চলছে, আলোচনার মাধ্যমে সেটির একটি সমাধান খুঁজে বের করারও তিনি তাগিদ দিয়েছেন।  

জার্মানির বার্লিন প্রাচীর পতনের ২৫তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে রোববার অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।  

গর্বাচেভ বলছেন, ‘পৃথিবী আজ শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এমনকি একপ্রকার শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে বলেও মনে করছেন কেউ কেউ।’  

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই বিশ্বে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকা শুরু হয়েছে বলেও মন্তব্য করছেন মিখাইল গর্বাচেভ।  

তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবর্তন আনার নেতৃত্ব না দিয়ে ইউরোপ নিজেও এখন রাজনৈতিক অস্থিরতা, আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় মেতেছে এবং দেখা দিচ্ছে সামরিক দ্বন্দ্ব। আর এসব কিছুর মধ্য দিয়ে ইউরোপ নিজেই ক্রমেই আরো বেশি দুর্বল হয়ে পড়ছে।  

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এত দিন দেশটিতে রাশিয়ার প্রভাবই বেশি ছিল। কিন্তু দেশটিতে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে রাজনৈতিক সংকটের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র একে অপরকে দায়ী করে আসছে।     তথ্যসূত্র : বিবিসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: