নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

মাগুরানিউজ.কমঃ

file (9)

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি যাত্রী। ঢাকা-রাজশাহী হাইওয়ের রাজ্জাকের মোড়ে বাসদুটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতার হোসেন জানিয়েছেন, বনপাড়ায় হাইওয়ে থানায় ২০ জনের মরদেহ রয়েছে। বগুড়া সদর হাসপাতাল মর্গে ১৫ জনের মরদেহ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন বলে তিনি জানান।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দুটির মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ কেয়া পরিবহনের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

দুটি গাড়িই অতিরিক্ত যাত্রী বোঝাই অবস্থায় ছিলো বলেই জানান আখতার হোসেন।

আহতদের বগুড়া, রাজশাহী ও নাটোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির ও হাইওয়ে পুলিশের ইনচার্জ ফুয়াদ রোহানি।

নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: