‘নমস্তে’ বলে ভারত ছাড়লেন ওবামা

মাগুরানিউজ.কমঃ 

image_180640.obama-5-655x360

তিন দিন সফর শেষ করে ভারত ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেন ওবামা। বিমানবন্দরে ওবামাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভারতের বিদ্যুৎ মন্ত্রী পীযূষ গোয়েল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুজাতা সিং। এদিন দুপুরে তাজমহল দেখার কথা ছিল ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামার। কিন্তু সৌদি আরবের সুলতান আবদুল্লার অন্ত্যোষ্টিতে যোগ দিতে সফর কাটছাঁট করতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। বাদ পড়ে তাজমহল দেখা। আবদুল্লার অন্ত্যোষ্টিতে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে উড়ে গেলেন ওবামা।

এদিনই দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে বিদায়ী বক্তৃতা দেন ওবামা। সেখানে ওবামা বলেন, ধর্মীয় বিভাজনে ক্ষতবিক্ষত না হলে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে ভারতের। বিদায়ী বক্তৃতায় নারী ক্ষমতায়নের পক্ষে জোরালো সওয়াল করে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নারীশিক্ষাকে উন্নতির অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। কড়া ভাষায় নিন্দা করেছেন কন্যাভ্রূণ হত্যাকে।

বিবেকানন্দের সূত্রে ভারত ও আমেরিকার সম্পর্ককে বাঁধারও চেষ্টা করলেন বারাক ওবামা। গণতন্ত্রের মূল্যবোধের উপরেও জোর দেন তিনি। বক্তৃতায় বারবার উঠেছে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ। সেই সম্পর্কের সূচনার কথা বলতে গিয়েই তিনি উল্লেখ করেন স্বামী বিবেকানন্দর নাম।

ভারতের এই সফর স্মরণীয় হয়ে থাকবে বলে বিমানবন্দরে দাঁড়িয়ে মন্তব্য করেন ওবামা। যাওয়ার আগে বলে যান, নমস্তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সকল ভারতীয় নেতাকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন আমেরিকার প্রথম দম্পতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: