নতুন সেনাপ্রধান আবু বেলাল শফিউল হক

মাগুরানিউজ.কমঃ
belal1433934491

নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। শফিউল হক হবেন দেশের ১৫তম সেনাপ্রধান।

তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

আগামী ২৫ জুন বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হলেই তিনি দায়িত্ব নেবেন।

এর আগে জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে সরকার ২০১২ সালের ২৫ জুন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য সেনাপ্রধান নিয়োগ দিয়েছিল। আবু বেলালের জন্ম ১৯৫৮ সালে। তিনি ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৩ সাল থেকে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার পিএসও’র দায়িত্বে ছিলেন।

৩৭ বছরে কর্মজীবনে আবু বেলাল সেনাবাহিনীর একটি পদাতিক ডিভিশনের প্রধানের দায়িত্বেও ছিলেন। এছাড়া রাষ্ট্রপতির এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়ার সময় ক্যাডেট হিসেবে কৃতিত্বের জন্য ‘সোর্ড অফ অনার’ পেয়েছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: