মাগুরানিউজ.কমঃ
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে কারণে সিরিজের ওই টেস্টে বিরাট কোহলিকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ফিলিপ হিউজের মৃত্যুর কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।
আর নতুন সূচি অনুযায়ী সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ ডিসেম্বর। ম্যাচ শুরু হওয়ার আগে চিকিৎসকরা সবুজ সংকেত দিলে প্রথম টেস্টেই হয়তো মাঠে দেখা যেতে পারে ধোনিকে। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ভারতের দলপতি। তবে এ সময় চুলের নতুন ছাঁট দিয়ে রহস্যের জন্ম দিয়েছেন তিনি।
গত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতার পর চুলের নতুন ছাঁট দিয়েছিলেন ধোনি। সেবার তো মাথা মুণ্ঠনই করে ফেলেন তিনি। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগেই কেন চুলে নতুন ছাঁট দিয়েছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।


