দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

মাগুরানিউজ.কমঃ 

Bangladesh11430670730

চলতি সিরিজে পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারীদের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছেন টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে যা এবারই প্রথম।

এর আগে টেস্টে আটবার পাকিস্তানের মুখোমুখি হয়ে সবকটিতে হেরেছিল বাংলাদেশ। তাই নবম টেস্টে ড্র করা তো জয়ের সমানই। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অসাধারণ নৈপূণ্যেই এটা সম্ভব হয়েছে।

এখন টাইগারদের লক্ষ্য, দ্বিতীয় টেস্টে জয়। অপরদিকে বাংলাদেশ সফরে এসে জয়বঞ্চিত পাকিস্তানও চাইবে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে নিতে। সব মিলে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটভক্তরা।

আগামী ৬ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উইনিং কম্বিনেশন না ভাঙতেই হয়তো খুলনা টেস্টের দল বহাল রেখেছে বিসিবি। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, সৌম্য সরকার, শাহাদাত হোসেন রাজিব, মোহাম্মদ শহীদ, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন ও রুবেল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: