‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নতুন রেকর্ড

মাগুরানিউজ.কমঃ

141126054902_ddlj_640x360_yashrajfilms_nocredit

বলিউডের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ টানা এক হাজার সপ্তাহ ধরে চলে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। মুম্বাইয়ের মরাঠা মন্দির প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকে এখনো টানা চলেছে এই ছবির প্রদর্শন। তবে প্রেক্ষাগৃহের ম্যানেজিং ডিরেক্টর মনোজ দেশাই জানিয়েছেন, ৯০০ সপ্তাহ এই ছবির প্রদর্শনের পর যশরাজ ফিল্মসের সঙ্গে বৈঠকে নির্ধারিত হয় ছবিটি পুরো এক হাজার সপ্তাহ চালানো হবে মরাঠা মন্দিরে। আজ ১২ ডিসেম্বর ছবিটি এক হাজার সপ্তাহ পূর্ণ করলো।

সমালোচকদের মতে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হিন্দি রোমান্টিক ছবিতে এক নতুন যুগের সূচনা করেছিল।

ছবিতে কাজলের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান।

ইউরোপে ছুটি কাটাতে যাওয়া এক ভারতীয় তরুণী কাজলের প্রেমে পড়েন শাহরুখ। কাজলের বিয়ে ঠিক করা ছিল আগে থেকে। শাহরুখ কাজলের বাবা-মাকে রাজী করানোর চেষ্টা করেন সেই বিয়ে ভেঙ্গে দিয়ে তার সঙ্গে বিয়েতে রাজী করাতে — সংক্ষেপে এই হচ্ছে ছবিটির কাহিনী।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র এই সাফল্য উদযাপনের জন্য শাহরুখ খানের ভক্তরা তার বাড়ীর সামনে থেকে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: