মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় তাহাদ শেখ (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও নাজমুল নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা এলাকায় রবিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার তখলপুর গ্রামে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গোয়ালদহ ঘাট থেকে বালিভর্তি একটি মিনি ট্রাক শ্রীপুরের দিকে যাচ্ছিল। পথে হোগলডাঙ্গা এলাকায় পৌঁছে অপর দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহি তাহাদ শেখ ও নাজমুল গুরুতর আহত হয়। দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাহাদ শেখ মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন হোসেন বিশ্বাস জানান-লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসি ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: