ত্রিভূজ প্রেমের কারণে প্রাণ গেল মাগুরা পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র চমকের

মাগুরানিউজ.কমঃ 

1551620_365760010232414_176784558944_n

মাগুরা পলিটেকনিকের (ইলেক্ট্রনিকস) প্রথম বর্ষের ছাত্র ছিলেন রব্বিল আলামিন চমক (১৮)। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মহিদুল ইসলামের একমাত্র ছেলে।

গত ২০ ফেব্রুয়ারি সকালে ভাটই কলেজের দক্ষিণ পাশে কলার ক্ষেত থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু রাত অবধি পরিচয় মেলেনি। এ ঘটনা নিয়ে নিহতের পিতা মহিদুল ইসলাম বাদি হয়ে গত ২১ ফ্রেব্রয়ারী সুরাইয়া সুলতানা সেতু নামে এক যুবতীর বির”দ্ধে শৈলকুপা থানায় মামলা করেন। পুলিশ সেতুকে গ্রেফতার করেছে। মালিপাড়া গ্রামের সেতু ঝিনাইদহের নোভেল পলিটেকনিকের ছাত্রী।

পরিবারের দাবি ত্রিভূজ প্রেমের কারণে চমককে হত্যা করা হয়েছে। নিহতের মামা রুবেল হোসেন জানান, আমার ভাগ্নে বৃহস্পতিবারে বেলা ১১ টার দিকে নতুন বাইসাইকেল নিয়ে মাগুরার কলেজ ক্যাস্পাসে চলে যায়। আমরা ভাবতেই পারিনি চমক লাশ হয়ে ফিরবে। এ কারণে লাশ সনাক্ত করতে দেরি হয়েছে। তিনি আরো জানান, আমরা যখন ওর মোবাইল বন্ধ পাই, শুক্রবার রাতে খোজ খবর করতে গিয়ে জানতে পারি চমককে গলাকেটে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান জানান, সেতুর সাথে চমক এবং অন্য একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই ত্রিভূজ প্রেমকে কেন্দ্র করে অন্য ছেলেটি ও বন্ধুরা মিলে চমককে হত্যা করেছে বলে পুলিশ মনে করছে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক চমকের মা বাবা ও একমাত্র বোন চুমকি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: