তামিমকে টপকালেন সাকিব

মাগুরানিউজ.কমঃ 

file (6)

৩৭ টেস্টে ৭১ ইনিংসে তামিম ইকবালের রান ২৬৭৮। সাকিব আল হাসানও খেলেছেন ৩৭ ম্যাচ।  তবে ইনিংস ৭০টি। ৭১ ইনিংসে তামিমের অর্ধশতক ১৬টি।  

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে তামিমের অর্ধশতকের রেকর্ড টপকে গেলেন সাকিব আল হাসান। এখন সাকিবের অর্ধশতক ১৭টি। তবে শতকের দিক থেকে সাকিবের থেকে এগিয়ে তামিম ইকবাল। ১৬টি অর্ধশতকের মালিক তামিম ইকবালের ৩৭ টেস্টে শতক রয়েছে ৬টি। আর দেশসেরা অলরাউন্ডার সাকিবের শতক ৩টি।

এদিকে অর্ধশতকের তালিকায় সবার উপরে রয়েছেন মিস্টার ফিফটি খ্যাত হাবিবুল বাশার সুমন। ৫০ টেস্টের ৯৯ ইনিংসে প্রাক্তন এই অধিনায়ক ২৭টি অর্ধশতক হাঁকিয়েছেন।  

এদিকে চট্টগ্রাম টেস্টের আগে সাকিবের রান ছিল ২৪৪১।  আড়াই হাজার রানের মাইলফলক পেরুতে ৫৯ রানের প্রয়োজন ছিল সাকিবের। বৃহস্পতিবার ৭১ রান করেন সাকিব। ফলে তার মোট রান দাঁড়িয়েছে ২ হাজার ৫১২ রান। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে আড়াই হাজার রানের মাইলফলক পেরুলেন সাকিব। সাদা জার্সিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার রান ৩০২৬।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: