তাবিথের পক্ষে প্রচারণায় নামলেন খালেদা জিয়া

মাগুরানিউজ.কমঃ 

kaleda_250717

ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপি সমর্থিত তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইছেন তিনি।

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে গুলশান-২ নম্বর এলাকার পিংক সিটি মার্কেট গণসংযোগ শুরু করেন তিনি।

তিনি মার্কেটের নিচ তলায় প্রচারণা চালান। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ মাহিলা দলের কয়েকজন নেত্রী আছেন।
 
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও প্রচারণা চালাচ্ছেন তিনি। গুলশান ১ নম্বরের নাভানা টাওয়ারে গিয়ে জনগণের কাছে ভোট চান তিনি। সেখান থেকে বেড়িয়ে বাড্ডা লিংক রোডে যান। সেখানেও জনে জনে ভোট চান।
এরপর যান বনানী সুপার মার্কেটে। সেখান থেকে বনানী ১১ নম্বরের দিকে রওয়ানা দেন।
 
এসময় হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান সাবেক এ প্রধানমন্ত্রী।
হঠাৎ নির্বাচনে মাঠে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এই এলাকায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। খালেদা জিয়ার উপস্থিতিতে তাবিথের পক্ষে লিফলেট বিতরণসহ সব কাজ চলছে জমজমাটভাবে। এসময় খালেদা জিয়ার নামে স্লোগান দিতেও দেখা গেছে।
কয়েক দিন আগে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় নামার কথা জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন।
 
আজ তাবিথের পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেল খালেদা জিয়াকে। এর আগে গত ১৪ এপ্রিল বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন-ঢাকার দক্ষিণে মির্জা আব্বাস, উত্তরে তাবিথ আউয়াল এবং চট্টগ্রামে মনজুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: