ডা. আকবরের মৃত্যুতে মাগুরায় ৭ দিনের কর্মসূচি

মাগুরানিউজ.কমঃ 

1GHG

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এস এম আকবর এমপির মৃত্যুতে মাগুরায় ৭ দিনের শোক ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে জেলায় বিশ্বকাপ ক্রিকেটের বিজয় উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় হেলিকপ্টারে তার মরদেহ মাগুরা পৌঁছানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য নোমানী ময়দানে রাখা হবে। ওইদিন বেলা ১১টায় শহরের নোমানী ময়দানে মাগুরা-১ আসনের ৪বারের নির্বাচিত এ সংসদ সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এমএস আকবর এমপির সহকারী বাবুল হোসেন জানান- সোমবার ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর ডা. আকবরের মরদেহ সেখানকার হিমাগারে রাখা হয়েছে।

১১ মার্চ বুধবার সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তার মরদেহ মাগুরায় আনা হবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সর্বস্তরের জনগণের শ্রদ্ধাঞ্জলি শেষে ১১টায় নোমানী ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তার দাফন সম্পন্ন হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সভায় সংগঠনের জেলা সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

সেইসঙ্গে ৭দিন দলের নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক সভায় ক্রিকেটে বিশ্বকাপে সাফল্যের জেলায় কোনো প্রকার বিজয় উৎসব  না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রখ্যাত এই চিকিৎসক ১৯৪৪ সালের ১৩ মার্চ মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের পশ্চিম বাড়িয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা সরকারি কর্মকর্তা এ এফ এম আলী হায়দার ও মা গৃহিনী আক্তার বানুর ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

একজন সফল ও প্রথিতযশা চিকিৎসকের পাশাপাশি তিনি রাজনীতিতেও যথেষ্ট সাফল্যের পরিচয় দেন। ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে জড়িত ডা. আকবর ১৯৯৬ সালে ৭ম সংসদে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন।

এরপর গত ৪টি সংসদ নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক পার্লামেন্টরি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, ২০০৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় তিনি মাগুরায় অনেকগুলি স্কুল কলেজ ও রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। তিনি ২০০৪ সাল থেকে ১১ বছর ধরে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

রোববার (৮ মার্চ) জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি হিসেবে মনোনীত হন।

রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত জীবনে অত্যন্ত স্পষ্টভাষী ও সৎ হিসেবে পরিচিত ডা. আকবর প্রতি শুক্র ও শনিবার মাগুরায় শিশুরোগী দেখতেন। মৃত্যুর দিন সকালেও তিনি মাগুরাতে রোগী দেখে চিকিৎসা দিয়েছেন। 

সোমবার (৯মার্চ) বিকেলে তিনি মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকা পৌঁছে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রথিতযশা এ চিকিৎসক ও রাজনীতিবিদের মৃত্যুতে মাগুরার সকল স্তরে শোকের ছায়া নেমে এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: