এসএসসি পরীক্ষার সময়সূচির পরিবর্তন

মাগুরানিউজ.কমঃ 

7

হরতালের কারণে গত ৩ মার্চের স্থগিত করা এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ সকাল ৯টা থেকে ১২টা এবং ৪ মার্চ তারিখের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২১ মার্চ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়াও ১২ ফেব্রুয়ারির স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টায় অনুষ্ঠিত হবে এবং গত ১ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বুধবারের হরতালের কারণে দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী।

এর পাশাপাশি ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: