মাগুরানিউজ.কমঃ
ডা. এস এম আকবরের মৃতদেহ বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় হেলিকপ্টার যোগে মাগুরা পৌছুবে বলে জানা গেছে। হেলিকপ্টারে তার মরদেহ মাগুরা পৌঁছানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য নোমানী ময়দানে রাখা হবে। ওইদিন বেলা ১১টায় শহরের নোমানী ময়দানে মাগুরা-১ আসনের ৪বারের নির্বাচিত এ সংসদ সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


