ডঃ শ্রী বীরেন শিকদারকে অভিনন্দন…..

মাগুরানিউজ.কমঃ  

11034211_16192003416452ui48_42yu67031593851699161_n

আজ দুপুর ১টায় মাগুরাতে প্রবেশ করলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মাগুরায় আগমন উপলক্ষে সাজসাজ রব। পাঠকরা ভাবছেন সেতো প্রতিবারই হয় এবার আর নতুন কি। নতুন এটাই এবার মাননীয় প্রতিমন্ত্রী অর্জন করে ফিরছেন অনন্য এক স্বীকৃতি, আইন ও গনতন্ত্র বিষয়ে (Narrative theory of law & democracy)  পিএইচডি ডিগ্রি। অসমান্য এই অর্জনে মাগুরাবাসীর অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার।

মাগুরার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখার সংগ্রামী সভাপতি (ভারপ্রাপ্ত), মাগুরা ২ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার সম্প্রতি স্পেনের মাদ্রিদে অবস্থিত বারচেম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন ও গনতন্ত্র বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের পিএইচডি ডিগ্রি অর্জনে গর্বিত মাগুরাবাসী অভিনন্দন জানিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়কে। চলছে মাগুরাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনার প্রস্তুতি। আজ মাগুরাবাসী প্রস্তুত হয়ে রয়েছেন তার আগমনের অপেক্ষায়।

মহম্মদপুরবাসীর উদ্দোগে আজ আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনার। মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে চলছে ব্যাপক প্রস্ততি। মহম্মদপুরের সর্বস্তরের জনগন অধীর অপেক্ষায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের আগমনের।

শ্রীপুর শালিখা ও মাগুরাসদরেও চলছে গণসংবর্ধনার প্রস্তুতি। উন্নয়নকামী এই নেতার এই অর্জনে গর্বিত মাগুরার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তরফ থেকেও জানানো হয়েছে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। মাগুরাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদারের মাগুরাতে আগমন সবসময়ই মাগুরাবাসীর জন্য আনন্দের কারন উন্নয়নমুখী এই নেতার বিশেষ তৎপরতায় মাগুরার খাতায় প্রতিনিয়তই যোগ হয় নতুন নতুন প্রাপ্তির।

মাগুরা নিউজ’র অভিনন্দন রইল মাগুরার উন্নয়নের কান্ডারি সবার প্রিয় ডঃ শ্রী বীরেন শিকদারের এই বিশেষ অর্জনের জন্য। মাগুরাবাসীর প্রত্যাশা, উন্নয়নকামী এই মানুষটির হাত ধরে এগিয়েই যাবে মাগুরা । মাগুরাবাসীর শুভকামনা ডঃ শ্রী বীরেন শিকদারের অভূতপূর্ব এই অর্জনে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: