টানা ২ জয়ে পরের রাউন্ড উজ্জ্বল কলম্বিয়ার

স্পোর্টস ডেস্ক,মাগুরানিউজ.কমটানা দুই ম্যাচ জিতে ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন উজ্জ্বল করেছে কলম্বিয়া। প্রথমার্ধের সাধারণ ফুটবলের প্রদর্শনীর পর দ্বিতীয়ার্ধে দারুণ লড়াইয়ের পর কোত দি ভোয়াকে (আইভরি কোস্ট) ২-১ গোলে হারিয়েছে দেশটির সোনালি প্রজম্মরা।

Colombia's+James+Rodriguez+(R)+celebrates+scoring+against+Ivory+Coast+during+their+2014+World+Cup+Group+C+soccer+match+at+the+Brasiliaবিশ্বকাপে এই প্রথম টানা দুটি ম্যাচ জিতলো লাতিন আমেরিকার দলটি। প্রথম ম্যাচে গ্রিসকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।

চোটের কারণে মূল ভরসা স্ট্রাইকার রাদামেল ফালকাও না থাকলেও গ্রিসকে সহজেই হারিয়ে বিশ্বকাপের অভিযান দারুণভাবে শুরু করা কলম্বিয়া প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখার পণ করেই মাঠে নামে। প্রথম ম্যাচে এশিয়ার জাপানকে ২-১ গোলে হারানো কোত দি ভোয়াও আক্রমণ করে খেলার প্রতিশ্রুতি গিয়েছিল।

তবে বৃহস্পতিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে ম্যাচের প্রথমার্ধের দুই দল খুব বেশি গোছালো আক্রমণ শানাতে পারেনি।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ হাতছাড়া হয় কলাম্বিয়ার। মিডফিল্ডার হুয়ান কাদরাদোর আড়াআড়ি শটে গোলপোস্টের ছয় গজ দূরে বল পেয়ে যান আরেক মিডফিল্ডার জেমস রদ্রিগেস। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ তিনি।

দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। এই অর্ধের ১৪তম মিনিটে কলম্বিয়ার কাদরাদোর দুরূহ কোণ থেকে শট ক্রসবারে লাগে।

এর খানিক পরই আক্রমণ বাড়াতে অভিজ্ঞ স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাকে বদলি হিসেবে মাঠে নামান সাবরি লামুশি। তবে তার নামার কিছুক্ষণের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে তার দল। অবশ্য তিন মিনিট পরই ফরোয়ার্ড জার্ভিনিয়োর অসাধারণ এক গোলে ব্যবধান কমায় তারা।

গোল করার পর ছুটছেন জেমস রদ্রিগেসরদ্রিগেসের উদযাপন

গোল করার পর ছুটছেন জেমস রদ্রিগেস                                        রদ্রিগেসের উদযাপন

প্রথমার্ধে দুই দল যেখানে গুটিকয়েক সুযোগ পায় সেখানে দ্বিতীয়ার্থে ৯ মিনিটের মধ্যে তিন গোল করে তারা। ৬৪তম মিনিটে কর্নার থেকে দারুণ এক হেড করে কলম্বিয়াকে এগিয়ে দেন ফালকাওয়ের সঙ্গে মোনাকোতে খেলা রদ্রিগেস।

 ৭০তম মিনিটে মাঝমাঠের সামনে থেকে তিওফিলো গুতিয়েররেস পাস পেয়ে দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে বল বাড়ান হুয়ান ফেরনান্দো কুইন্তেরোকে। ডান পায়ে দারুণভাবে বলটি আয়ত্মে নিয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এর তিন মিনিট পরই জার্ভিনিয়োর ওই অসাধারণ ওই গোল। বাঁ দিক থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ও একজনকে ফাঁকি দিয়ে গোলটি করেন তিনি। শেষ দিকে আরো কতগুলো সুযোগ পেয়েছিল আফ্রিকানরা, কিন্তু হার এড়াতে পারেনি তারা।

এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৬। সমান ম্যাচে কোত দি ভোয়ার পয়েন্ট ৩।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: